শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২১-১১-২২
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখতে ক্রোম ব্রাউজারের ইউজার ইন্টারফেস ডিজাইনে পরিবর্তন এনেছে গুগল। ক্রোম ৯৬ ব্রাউজারের মাধ্যমে বাজারে অভিষেক হচ্ছে পরিবর্তিত ইন্টারফেসের। গত মাসেই বাজারে এসেছে উইন্ডোজ ১১। নতুন এ অপারেটিং সিস্টেমের সঙ্গে তাল মেলাতে অ্যাপ নির্মাতারাও প্ল্যাটফরমটির জন্য নতুন আপডেট উন্মুক্ত করছেন। সেই জোয়ারেই যেন যোগ দিলো গুগল। ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণটি সব উইন্ডোজ ১১-এর সব ব্যবহারকারীর জন্যই প্রকাশ করেছে গুগল। মেন্যু আইটেমের গোলাকার কোণ এবং ইউজার ইন্টারফেসের বিভিন্ন ছোটখাটো পরিবর্তন। পরিবর্তনগুলো ‘বাই ডিফল্ট’ ফিচার হিসাবে নজরে পড়বে না ব্যবহারকারীর। বরং ‘ক্রোম ফ্ল্যাগস’ মেন্যু থেকে এনাবল করে নিতে হবে পরিবর্তনগুলো। ফ্ল্যাগ পিকারে ‘উইন্ডোজ ১১ স্টাইল ফ্ল্যাগ’ হিসাবে দেখা যাবে ফিচারটি। ওই ফ্ল্যাগ ‘এনাবল’ করার পর ব্রাউজার বন্ধ করে আবার চালু করলেই কার্যকর হবে পরিবর্তনগুলো।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited